1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাজধানীর মগবাজারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কা ও বাসচাপায় আক্তারুল আলম নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে আক্তারুল আলমের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আক্তারুল আলমকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আলামিন জানান, ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলায়। বর্তমানে তারা রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বসবাস করতেন।
ঘটনাটি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত