1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লোহাগড়ায় বিদেশি মদসহ যুবকের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক
নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান, নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার কাউরীখোলা (কামঠানা) এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান (২৬) পালিয়ে যান।
পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ বোতল ভিএটি ৬৯, ১ বোতল রেয়ার অ্যান্ড জে বি এবং ২ বোতল অ্যাবসোলুট ভদকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চার বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই (নিঃ) এফ এম হাসিবুর রহমান বাদী হয়ে পলাতক আজিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত