1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ–এর উদ্যোগে সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টায় সিলেট মহানগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ–এর সোলাইমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এস. মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন–এর প্রশাসক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ এবং সাংবাদিক উৎফল বড়ুয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ, সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রক্তদান, মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ ইতোমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে সংগঠনটি, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সিলেটের মানবিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সিলেট বিভাগের উদ্যোগে ২০টি স্বেচ্ছাসেবী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শেষে মানবসেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত