1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
এক বার্তায় জয়শঙ্কর বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে তিনি অভিনন্দন জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে ভারত।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে মোট ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। ফলাফলে তিনি ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১টি ভোট।
ড. খলিলুর রহমানের এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত