1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আদালতে সোহেলের বক্তব্যে চাঞ্চল্য, ‘আমি ধর্ষণ করেছি, হত্যা করেছে ডলার’
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। অভিযুক্ত সোহেল রানা আদালতে হাজির হওয়ার সময় সাংবাদিকদের সামনে ‘ডলার’ নামে এক অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেছেন।
সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল–এর এজলাসে নেওয়ার পথে সোহেল রানা বলেন, শিশুটিকে তিনি ধর্ষণ করলেও হত্যার সঙ্গে জড়িত ছিলেন ‘ডলার’ নামে ওই ব্যক্তি। তার ভাষ্য, “আমি একা দোষী না। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।” একই সঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেন।
এই মামলায় প্রথমবারের মতো ‘ডলার’ নামটি প্রকাশ্যে এলো। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় কিংবা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালত–এর হাজতখানায় আনা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় সংঘটিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। প্রথম দিনে সাক্ষ্য দেবেন ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা।
আলোচিত এই মামলায় নতুন করে উঠে আসা ‘ডলার’ নামটি তদন্তে কী প্রভাব ফেলে, সেদিকে এখন নজর সংশ্লিষ্ট সবার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত