1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে শ্রদ্ধা, দোয়া ও মানবিক কর্মসূচিতে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন। দলীয় সূত্র জানায়, শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার আরও কয়েকটি স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের।
দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে, যাতে তার স্মৃতি ও জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা যায়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত