1
2
| প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিকের অবশেষে মুক্তি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে আটক থাকা ১০ জন ভারতীয় নাবিক অবশেষে মুক্তি পেয়েছেন। ভারতের শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর তারা নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে ফিরেছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি–এর বরাতে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে একটি তেলবাহী ট্যাঙ্কারে কর্মরত অবস্থায় ওই নাবিকদের আটক করে ইরানি কর্তৃপক্ষ।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানায়, জাস্ক বন্দরের কাছে ট্যাঙ্কারটি আটক করার পর নাবিকদের গ্রেফতার করে কারাবন্দি করা হয়। ঘটনার পর থেকেই তাদের মুক্তিতে ভারতের পক্ষ থেকে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাবিকদের মুক্ত করা হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে পরিবারের সঙ্গে রয়েছেন। এই মুক্তিকে কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত