1
2
| প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আরাফাতের ময়দানে হজের খুতবা, দোয়া-ইবাদতে মগ্ন বিশ্ব মুসল্লিরা
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান-এ সমবেত হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। এদিন হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘খুতবা’ প্রদান করা হয়।
আরাফাত ময়দানের মসজিদে নামিরা-তে খুতবা দেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। খুতবা শেষে সেখানে জামাতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা।
সুন্নাহ অনুযায়ী এক আজান ও দুই ইকামতের মাধ্যমে জোহর ও আসরের নামাজ একসঙ্গে (কসর) আদায় করা হয়। মসজিদে নামিরায় অবস্থানকারী হাজিরা জামাতে নামাজ আদায় করেন, অন্যদিকে অনেকেই নিজ নিজ তাবু থেকে জামাতে অংশ নেন।
জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই জামাত অনুষ্ঠিত হয়। হাজিরা দুই রাকাত করে জোহর ও আসর নামাজ আদায় করেন।
নামাজ শেষে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে মুসল্লিরা দোয়া, ইস্তিগফার ও কান্নায় মগ্ন থাকেন। পবিত্র এই মুহূর্তে তারা আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন, যা হজের সবচেয়ে আবেগঘন ও আধ্যাত্মিক সময় হিসেবে বিবেচিত।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত