1
2
| প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সুদানের আল-টিনা শহরে ড্রোন হামলা, নারীসহ ১৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
চাদ সীমান্তবর্তী সুদানের আল-টিনা শহরে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী বলে জানা গেছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করা এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাটি আল-টিনা বাজারে খাবার ও চা বিক্রেতা নারীদের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয়রা।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতের কারণে বাজার, বসতবাড়ি ও বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। দীর্ঘদিনের এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত