1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, তাহিরপুরে নগদ অর্থ ও চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
তারিকুল হাসান রনি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে এবং আগামীতেও থাকবে। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, তাদের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তার নগদ অর্থ ও চাল তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত