1
2
| প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাজধানীর মিরপুরে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ তরুণ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর মিরপুরে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ জিসান আলম (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরের বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, থানাধীন ৬০ ফিট রোডসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় জিসান আলমের কাছ থেকে মোট ৯০ হাজার ১০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা জাল নোটের মধ্যে রয়েছে এক হাজার টাকার ৫০টি, পাঁচশ টাকার ৫৭টি, দুইশ টাকার ৩৬টি এবং একশ টাকার ৪৪টি নোট।
পুলিশ আরও জানায়, গ্রেফতার জিসানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত