1
2
| প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ফেরিতে ওঠানামার আগে বাস থেকে সব যাত্রী নামানো বাধ্যতামূলক : বিআইডব্লিউটিসি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ফেরিতে বাস ওঠানামার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এখন থেকে ফেরিতে ওঠার আগে এবং নামানোর সময় বাসের শতভাগ যাত্রীকে অবশ্যই গাড়ি থেকে নামতে হবে।
রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা বাস থেকে নেমে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফেরিতে উঠবেন। একইভাবে ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা পুনরায় বাসে উঠবেন। নিরাপত্তার স্বার্থে ফেরি ও পন্টুন এলাকায় যাত্রীদের দাঁড়িয়ে থাকা বা বসে থাকার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পন্টুন ও ফেরির কিনারায় কোনো যাত্রী দাঁড়াতে বা বসতে পারবেন না। নিরাপদ ও সুশৃঙ্খল নৌপরিবহন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রয়োজনে যাত্রীরা বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুমে (০১৪০৪৪৪৩৭০৭, ০১৮১৮৪৯৪৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত