1
2
| প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে বুপ্রেনরফাইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও সিরিঞ্জসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর থানার ধাক্কামারা এলাকার চৌরঙ্গী মোড় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এবং জেলা শহরের একটি রেইডিং টিম সহযোগিতা করে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৩ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ৩টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজনগড় এলাকার বেনজির হোসেনের ছেলে বাধন (৩০), পূর্ব সিংপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে মানিক মিয়া (৩০) এবং ভাবরডাঙ্গা এলাকার আমির উদ্দীনের ছেলে মো. মোসারুল (৫০)। তারা সবাই পঞ্চগড় সদর থানার বাসিন্দা এবং স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত