1
2
| প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
থানচিতে পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছর পাঁচ মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার (২৪ মে) থানচি সদরের নতুন পাড়ায়।
ভুক্তভোগী শিশুটি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিদ্রজয় ত্রিপুরার সন্তান। ঘটনার পর শিশুটিকে স্থানীয় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।
অভিযোগের বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটিতে বিজয় বড়ুয়া নামে এক যুবককে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী শিশুকে থানচি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে প্রশাসনের প্রতি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত