1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে চুক্তি করবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত রেখেই ভবিষ্যতে যেকোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের মধ্যে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে দেশটি। এছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়গুলো গুরুত্ব পায়।
মরক্কো সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ব্যবসা-টু-ব্যবসা যোগাযোগ স্থাপিত হয়েছে। বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত