1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড পদত্যাগ করছেন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের কারণ হিসেবে গ্যাবার্ড জানিয়েছেন, তার স্বামীর ক্যানসার ধরা পড়েছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে অনুযায়ী আগামী ৩০ জুন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন।
এই পদত্যাগের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদের প্রশাসন থেকে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা সরে দাঁড়ালেন। গ্যাবার্ডের বিদায়ের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাস-কে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।
তুলসি গ্যাবার্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা গ্যাবার্ড গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ক হিসেবে এই গুরুত্বপূর্ণ পদে যোগ দেন।
তবে সম্প্রতি ইরান-এর ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের নীতি ও গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে তার সঙ্গে প্রশাসনের কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল বলে ওয়াশিংটনভিত্তিক রাজনৈতিক মহলে আলোচনা ছিল। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণকেই প্রাধান্য দিয়েছেন।
গ্যাবার্ডের বিদায়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন এলেও, প্রশাসন দ্রুত নতুন নেতৃত্ব নির্ধারণে এগোবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত