1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে জিলহজ্জের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সন্ধ্যায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনর বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ্জ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় ১৯ মে থেকে পবিত্র জিলহজ্জ মাসের গণনা শুরু হচ্ছে।
এদিকে চাঁদ দেখা যাওয়ায় গতকাল রোববার ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত