1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চল-এ অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে।
রোববার (১৭ মে) আবুধাবি প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ড্রোনটি বিদ্যুৎকেন্দ্রের মূল সীমানার বাইরে থাকা একটি জেনারেটরে আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, আগুনের ঘটনাটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্পর্শকাতর জোনের বাইরে ঘটায় রেডিওলজিক্যাল বা তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত