1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা পুলিশের আয়োজনে জেলার নবাগত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁন-এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রোববার (১৭ মে) সকাল ১১টায় নীলফামারী জেলা পুলিশ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।
নবাগত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় মূলত তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়— ট্রাফিক ও নাগরিক জীবনে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় টহল জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত