1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৫১৭
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৭ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাম ও এর উপসর্গে ঢাকা বিভাগ-এ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এ একজন করে মোট ২ জন মারা গেছে। একই সময়ে বরিশাল বিভাগ-এ হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে দেশে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৭ হাজার ৭৪৪ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত