1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
নিজস্ব প্রতিবেদক
মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ মে রাতভর অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে-সহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা আরও জোরদার করায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত