1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৭ মে পর্যন্ত বাড়ল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে ১৭ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে সময়সীমা ১৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। তবে ওই দিনটি সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী পরবর্তী কর্মদিবস ১৭ মে (শনিবার) রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে।
এনবিআর আরও জানায়, নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।
তবে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে ৩০ জুন ২০২৬ পর্যন্ত স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে করদাতাদের সহযোগিতা কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত