1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মে মাসের প্রথম ১৩ দিনে ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স, বড় প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৩ কোটি ৪১ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। ফলে চলতি বছর মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০.৪ শতাংশ।
এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা এখন পর্যন্ত একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত