1
2
| প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধারে অভিযান চলছে
নিজস্ব প্রতিবেদক
এলেক্স বড়ুয়া, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে হৃদয় বাড়ি থেকে সাঙ্গু নদীর বোটঘাটা এলাকায় গোসল করতে যান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া যায়। তবে তাকে না পেয়ে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমেই তিনি নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, ‘ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত