1
2
| প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধকে ছুরিকাঘাত, হাসপাতালে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনা সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মো. নাসিম (৬০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদ্রাসা সেক্রেটারির বিরুদ্ধে। সোমবার (১১ মে) হাসপাতালের ভেতরেই এ চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।
আহত মো. নাসিম পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত মো. অলিদ (৪৫) একই এলাকার একটি মাদ্রাসার সেক্রেটারি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় নাসিম পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে অভিযুক্ত অলিদ হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন অবস্থায় তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। আকস্মিক এই হামলায় হাসপাতাল চত্বর ও ওয়ার্ডে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর আহত নাসিমকে দ্রুত একই হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত