1
2
| প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, নেই তিন তারকা পেসার
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
দুই ফরম্যাটের এই সিরিজে বড় চমক হিসেবে রাখা হয়নি দলের অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে তাদের বিশ্রামে রাখা হয়েছে।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।
ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। পরে চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরেও যাবে, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত