1
2
| প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লবণচাষিদের জীবনমান উন্নয়নে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-এর চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে লবণচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন, উৎপাদন ব্যয় কমানো, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি সহায়তা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত