1
2
| প্রকাশের তারিখঃ ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকা সরকার বলে মন্তব্য করেছেন আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতর-এর আগে সময়মতো শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি নিশ্চিত করা হয়েছে। একই ধারা ঈদুল আযহা-তেও বজায় রাখতে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে, যাতে শ্রমিকরা নির্ধারিত সময়ে তাদের প্রাপ্য সুবিধা পান।
তিনি বলেন, দেশের সকল শ্রমজীবী মানুষই প্রকৃত নায়ক। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক সুস্থ না থাকলে তার কাজ ব্যাহত হয়, আর শ্রমিকের কাজ থেমে গেলে দেশের উন্নয়নও থেমে যায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত