1
2
| প্রকাশের তারিখঃ ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
উত্তরায় বাবার সামনে থেকে ছিনতাই হওয়া স্কুলছাত্রী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
রাজধানীতে দিনদুপুরে বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতা লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত জোরপূর্বক শিক্ষার্থীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত