1
2
| প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ২ হাজারেরও অধিক শিশু আহত
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের সবাই ১৮ বছরের নিচে। এদের মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরের কম এবং ২৪ জনের বয়স দুই বছরেরও নিচে, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।
জাফর মিয়াদফার আরও বলেন, এসব হামলায় প্রায় ৫ হাজার নারীও আহত হয়েছেন। হামলার বেশিরভাগ ঘটনাই ঘটেছে তেহরান, খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে।
এ ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
চলমান হামলার কারণে দেশটিতে মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত