1
2
| প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন সরাসরি হাম-এ আক্রান্ত ছিল। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি—এ পর্যন্ত ১৫১টি শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জন শিশু সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে সারাদেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জন। অন্যদিকে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ১০ হাজার ২২৫ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত