1
2
| প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা প্রতিবেদক :
বাংলাদেশ থেকে চলতি বছরের হজযাত্রা আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওই দিন রাতেই আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
মন্ত্রী জানান, খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান। প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি।
এবারের হজ ফ্লাইট নিয়ে কোনো ধরনের জটিলতা হবে না বলেও আশ্বাস দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, “সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক করা হবে।”
সরকার আশা করছে, সব প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়েই হজ কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত