1
2
| প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাবনায় ডেঙ্গু জনসচেতনে র্যালী ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মো: শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে পাবনায়।
গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় জেলা চাঁদমারী মৌজার নfয়নামতি পুকুরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, এনডিসি মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিএনপি নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত