1
2
| প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুর-৩ আসনে বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল
নিজস্ব প্রতিবেদক
শেরপুর প্রতিনিধি :
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিন গুণেরও বেশি ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় জেলা নির্বাচন অফিসে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে মাহমুদুল হক রুবেল পেয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
ফলাফলে দেখা যায়, বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন রুবেল। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই জয়ের মাধ্যমে শেরপুর-৩ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত