1
2
| প্রকাশের তারিখঃ ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
স্বামীর সাথে অভিমান করে টেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত গৃহবধূ (২৮) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। তবে এখনো নাম-পরিচয় মেলেনি।
রোববার (৫ এপ্রিল) সকাল ৭ টায় ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস-আজিমনগর রেলস্টেশনের মাঝে পাটিকাবাাড়ি গেটের সামনে রাজশাহী থেকে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৫ এপ্রিল) সকালে ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয় এলাকাবাসী রেললাইনের মাঝে একা বোরকা পড়া এক নারীকে বসে থাকতে দেখে। এসময় স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বাড়ি পাশেই। স্বামীর সাথে ঝগড়া হয়েছে। অতঃপর কিছুক্ষন পরে সকাল আনুমানিক ৭ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল ৩০০ গজ দূরে অজ্ঞাত (২৮) গৃহবধূর (পায়ের রানের মাঝে) ট্রেনে কাঁটা পড়া দ্বিখণ্ডিত লাশ দেখতে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।
কারণ ট্রেনটি অতিক্রম করার আগে রেললাইনের পাশ্বে অজ্ঞাত নারী বসে ছিল। স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি জানান, স্বামীর সাথে ঝগড় হয়েছে। ট্রেন অতিক্রম করার পর শরীর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা গেছে।
মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত