1
2
| প্রকাশের তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জুলাই সনদ ঘিরে গোলযোগের চেষ্টা হচ্ছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জুলাই সনদকে কেন্দ্র করে একটি মহল গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কার মানে না—এমন অপপ্রচার চালানো হচ্ছে।
রোববার (৫ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের যাত্রা এখন একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে শুরু হয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক রহমান-এর নেতৃত্বে মানুষের জীবনমান উন্নয়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও জানান, সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত