1
2
| প্রকাশের তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন করা হয়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংবিধান সংশোধনের লক্ষ্যে সব দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সংবিধান সংশোধন ও জুলাই জাতীয় সনদ সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান জানিয়ে এর নির্যাস সংবিধানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা চতুর্থ তফসিলে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না। একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী উল্লেখ করেন, হাইকোর্ট ইতোমধ্যে সংশ্লিষ্ট কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে এবং বাকি বিষয়গুলো সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে থাকা ‘ভুল ইতিহাস’ সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে। তিনি ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবের কথাও উল্লেখ করেন, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত