1
2
| প্রকাশের তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দুই দিনের বিরতি শেষে সংসদে জাতীয় সনদ ও গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দুই দিনের বিরতির পর রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন আবারও শুরু হয়েছে। সাড়ে ৩টায় অধিবেশন শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজকের অধিবেশনে আলোচনার প্রধান বিষয় জাতীয় সনদ বাস্তবায়ন। ধারণা করা হচ্ছে, এ নিয়ে কিছুটা শোরগোল হতে পারে।
দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এছাড়া প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম, বাণিজ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে।
প্রয়োজন হলে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা চলতে পারে। অধিবেশনটি দেশের গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত