1
2
| প্রকাশের তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
২২ আসামির মধ্যে ফজলে করিমসহ ৪ জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত