1
2
| প্রকাশের তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দক্ষিণ লেবাননে সংঘাতে ৯০ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ লেবাননে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ৯০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
রোববার (৫ এপ্রিল) তুরস্কের সংবাদমাধ্যম তুর্কি টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইসরায়েলি বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় আরও দুইজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া শনিবার (৪ এপ্রিল) রাতে চালানো বিমান হামলায় সংগঠনটির কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে মার্চের শুরুতে ইরানের সমর্থনে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। এর পর থেকেই লেবাননের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানী বৈরুতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশটির ভেতরে সামরিক অভিযান আরও তীব্র করেছে আইডিএফ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত