1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারক রহমান-কে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
সোমবার এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বলেন, বাংলাদেশ একসময় কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল এবং দেশের নদীগুলো ছিল সচল। নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মৎস্যসম্পদ, জমির উর্বরতা সংরক্ষণ এবং বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ থাকার কারণে বন্যা ও দুর্ভোগ তুলনামূলকভাবে কম ছিল।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর একদিকে ফারাক্কা বাঁধের প্রভাব এবং অন্যদিকে প্রধান নদ-নদী, খাল ও বিল ভরাট হওয়ার কারণে একসময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন বর্ষাকালে পর্যাপ্ত পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যা দেখা দেয় এবং শুকনা মৌসুমে অনেক নদী প্রায় মরুভূমির রূপ ধারণ করে।
ডা. শফিকুর রহমান বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতে ড্রেজিং ও নদী সংস্কারের নামে বড় বাজেট বরাদ্দ হলেও প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। তার মতে, এর কারণ ছিল দুর্নীতি ও লুটপাট।
তিনি বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা সরকারের দায়িত্ব। খাল খননের প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে, যখন দেশের নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং তাদের নাব্যতা পুনরুদ্ধার হবে। অন্যথায় শুধু খাল খনন করে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত