1
2
| প্রকাশের তারিখঃ ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নির্বাচনে দায়িত্ব পালন না করায় সহকারী প্রিসাইডিং অফিসার বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ সিদ্ধান্তের কথা রাঙামাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙামাটি আসনের বিলাইছড়ি উপজেলা–এর রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিপ্যাড) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। কিন্তু তিনি কোনো কারণ না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন।
এটি নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১–এর ৫(১) ধারা অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে।
ইসি জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫(৩) ধারা অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত