1
2
| প্রকাশের তারিখঃ ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ৪ ডিসি রদবদল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি পদে পরিবর্তন এনেছে। রবিবার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানায় ডিএমপি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত