1
2
| প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রমজান মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১১ মাস লাভ করেন, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন। এসময় খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদেরকে রমজান মাসে সংযম ও মানবিকতার আহ্বান জানান।
২১ ফেব্রুয়ারি শনিবার সিলেট মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার রোজার একদিন আগে দায়িত্ব গ্রহণ করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাজার তদারকি জোরদার, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাসে আমদানিনির্ভর ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। তবু অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। কিছু কৃষিপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও তা আবার কমে আসে।
ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির বলেন, রমজান সওয়াবের মাস। সৌদি আরবে এ মাসে ব্যবসায়ীরা লাভ কমিয়ে ছাড় দেন। আমাদের দেশের ব্যবসায়ীরাও যদি কিছুটা সংযম দেখান, তাহলে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত