1
2
| প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির ৬ এমপি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে শপথ গ্রহণ করেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত