1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দিশেহারা হয়ে কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে ১১ দলের পক্ষে যেসব নারীরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন, তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে নতুন করে সুরসুরি দিও না, আমাদের পরীক্ষা করার কিছুই নেই। দলে কর্মীরা এক আল্লাহ ছাড়া, হিমালয়ের সামনেও মাথানত করে না। ধৈর্যের পরীক্ষা নিও না। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।
২৬ জানুয়ারি সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আগামী এই নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্রিত হয়েছি। অর্থাৎ বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। এই বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে।
যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যুবসমাজ সেই বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছরে যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, অন্য রাষ্ট্রকে তাঁবেদারি করেছে, সেই রাজনীতি আমরাও চাই না।
দল নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, যেসব জনপ্রতিনিধি জয়ী হবেন, তারা কখনো সম্পদের পাহাড় বানাবে না। তাদের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। প্রতিবছরে তাদের এবং স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে বাধ্য থাকবে।
এছাড়াও যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, সম্মানের কাজ তুলে দিতে চাই। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুবসমাজের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়তে চাই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত