1
2
| প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অস্থিরতার পেছনে ছিলো আমেরিকান ষড়যন্ত্র, দেশটির লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা : খামেনি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
১৭ জানুয়ারি শনিবার দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ইরানে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
শনিবার (১৭ জানুয়ারি) এক বক্তব্যে খামেনি বলেন, 'ইরানি জনগণের ওপর যে হতাহত, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে দেখি।
খামেনির দাবি করেন, এই অস্থিরতা ছিল একটি আমেরিকান ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অস্থিরতায় হস্তক্ষেপ করেছেন, বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।
খামেনির দাবি, এসব ঘটনার পেছনে পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র এবং তাদের উদ্দেশ্য ছিল ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা।
সূত্র : ইরান ইন্টারন্যাশনাল
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত