1
2
| প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ : ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ৯ জানুয়ারি শুক্রবার ইসরায়েলের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এসব কড়া বার্তা দিয়েছেন খামেনি। ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
৯ জানুয়ারি শুক্রবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্পের সরাসরি সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা। বিক্ষোভ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।
খামেনি বলেন, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।
খামেনি আরও বলেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কাছে কখনো মাথানত করা হবে না ইরান বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, ৮ জানুয়ারি বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টাপাল্টি এসব বক্তব্যে নতুন করে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত