1
2
| প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত তারেক রহমানের উত্তরাঞ্চল সফর
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে সফরের নতুন সময়সূচি জানানো হবে।
মির্জা ফখরুল আরও বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এবং এ জেড এম জাহিদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত