1
2
| প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চলতি বছরের শুরুতেই প্রবাসী রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম ৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
৮ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এই ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে গত ৭ জানুয়ারি। সেদিন প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১ হাজার ৬৭১ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিলো ৫৪ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬৭ দশমিক ৮০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিলো ১ হাজার ৪৩১ কোটি ৭০ লাখ ডলার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত